সুখেন্দু শেখর, সুস্মিতা দেবের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের আরও এক সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রকাশচিক বরাইক। ইস্তফার পর প্রকাশচিক জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করবেন। তৃণমূলের সব পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রকাশচিক। ২০২৩ সালে তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন।
অন্যদিকে গতকাল রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর সাথে গোপন বৈঠক করেছেন তৃণমূল দুজন লোকসভার সাংসদ মালা রায় এবং সায়নী ঘোষ। আর এই বৈঠকের পর থেকে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
উল্লেখ্য সোমবার মমতা যখন দিল্লিতে তখন তার দলের ২০ জন লোকসভার সাংসদ আলাদা ব্লক তৈরি করে কেন্দ্রে এনডিএকে সমর্থনের কথা সরাসরি জানিয়েছে। সেদিনই পদত্যাগ করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়।
সুস্মিতা, সুখেন্দু শেখর, প্রকাশচিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হলো ১০। এরাজ্য থেকে রাজ্যসভায় আসন সংখ্যা ১৬। জানা যাচ্ছে তৃণমূলের একাধিক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করবেন একে একে। আর সেই খালি আসন গুলির নির্বাচন হলে অনায়াসে সংখ্যার জোড়ে জয়ী হবে বিজেপি। যার ফলে রাজ্যসভায় বাড়তে বিজেপির সংখ্যা।
TMC
রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রকাশচিক বরাইক
×
Comments :0