Virginia State University Shooting

ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় গুরুতর আহত ১

আন্তর্জাতিক

ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এই ঘটনায় একাধিক জন সন্দেহভাজন জড়িত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। 
শনিবার স্থানীয় সময় রাত ১টা ২৮ মিনিটের দিকে একটি আবাসিক হলের সামনে পুলিশ ওই পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
যদিও, এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। 
বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে,  ক্যাম্পাসে সাময়িক লকডাউনের যে ঘটনাটি ঘটেছিলো তা  তুলে নেওয়া হলেও সেখানে যাতে আইন-শৃঙ্খলাজনিত কোনও সমস্যা যাতে না হয় তার জন্য ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন বলেই জানা যাচ্ছে। 
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে (ভিএসইউ) প্রায় ৫,০০০ শিক্ষার্থী রয়েছে, এই বিশ্ববিদ্যালটি মার্কিন যুক্তরাষ্টের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
অধিকারবঞ্চিত আফ্রিকান-আমেরিকানদের উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যেই এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল।

Comments :0

Login to leave a comment