উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়ন সহ ফলাফল পরবর্তী প্রক্রিয়ার জন্য সিবিএসই’র নতুন পোর্টাল চালু হবে ১ জুন। সিবিএসই পরীক্ষা ঘিরে তীব্র বেনিয়মের মধ্যে শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পরিচালিত এই বোর্ড।
বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা উত্তরপত্রের ভেরিফিকেশন ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানালে, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্যই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "যেসব ছাত্রছাত্রী এই পোর্টালে তাদের আবেদন জমা দিতে ইচ্ছুক, তাদের উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে, নির্ধারিত পোর্টালটি ১ জুন ২০২৬ থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ, বলে জানিয়েছে বোর্ড।
বোর্ড জানিয়েছে যে, যেসব ছাত্রছাত্রীরা এই বিষয়ে বিশদে জানতে চায়, তারা সিবিএসই টেলি-কাউন্সেলিং হেল্পলাইন 1800 11 8004 এবং ইমেইল resultcbse2026@cbseshiksha.in - যোগাযোগ করতে পারে।
ভেরিভিকেশন ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি সংক্রান্ত সমস্যার কারণে সিবিএসই শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার সম্মুখীন হয়েছে। ছাত্রছাত্রীদের উত্তরপত্রের যে স্ক্যান করা কপি দেওয়া হয়, দেখা যায় তার মধ্যে একাধিকই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নয়। মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি যে বেসরকারি সংস্থাকে প্রযুক্তিজনিত ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল তার ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
এর আগে বোর্ড জানিয়েছিল যে, আশা করা হচ্ছে যে উত্তরপত্র যাচাই ও পুনর্মূল্যায়নের আবেদনের পোর্টালটি ২৯শে মে-র মধ্যে চালু হয়ে যাবে।
অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) সিস্টেম নিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশের পরই বোর্ডের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
CBSE PORTAL
উত্তরপত্র যাচাইয়ের নতুন পোর্টাল ১ জুন খুলছে সিবিএসই
×
Comments :0