রথযাত্রার কর্মসূচিতে লাগানো ফ্ল্যাগ খুলে দেওয়ার অভিযোগ তুলে সিপিআই(এম)’র কর্মসূচি ঘিরে
অশান্তি সৃষ্টির চেষ্টা চালালো বিজেপি। জলপাইগুড়ি পান্ডাপারা কালিবাড়ি এলাকায় এমন প্রচেষ্টা প্রতিহত করলেন সিপিআই(এম) কর্মীরা।
জলপাইগুড়ি সদর বিধানসভার পান্ডাপাড়া কালিবাড়ি এলাকায় মঙ্গলবার ছাত্র আন্দোলনের নেত্রী দীপ্সিতা ধরের কর্মসূচির পরে বিজেপি অশান্তি তৈরির চেষ্টা চালায়। সিপিআই(এম) জেলা সম্পাদক কমরেড পীযূষ মিশ্র সহ অন্যান্য নেতাকর্মীদের দিকে তেড়ে আসে মিছিল থেকে বের হওয়া উত্তেজিত কিছু বিজেপি কর্মী। এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। সিপিআই(এম) সদর বিধানসভা কমিটির উদ্যোগে শহর সংলগ্ন খরিয়া গ্রাম পঞ্চায়েতের পান্ডা পাড়া কালীবাড়ি মোরে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ পূর্ব এরিয়া সম্পাদক সুবীর রায়। সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতিকে তীব্র আক্রমণ করা হয়। জনতার ঐক্যের বার্তা দেওয়া হয় জোরালোভাবে।বামপন্থীদের হাত শক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নির্বাচনী সভা ঘীরে বিরাট জমায়েত দেখে অশান্তি সৃষ্টির বাতাবরণ তৈরি করতে কিছু বিজেপি যুব মোর্চার কর্মী গোলমাল পাকাতে নামে। সভাস্থলের দিকে ধেয়ে যায়। তখন প্রতিরোধ গড়ে তোলেন উপস্থিত পার্টি নেতা কর্মীরা।
পীযূষ মিশ্র সাংবাদিকদের বলেন, অযাচিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি। এটা জলপাইগুড়ির সংস্কৃতি না। আসলে গতকাল বিজেপির যাত্রা ছিল। সেখানে লোকজন হয়নি। সিপিআই(এম)-র কর্মসূচিতে এত লোক দেখে তাদের মাথা ঘুরে গিয়েছে। মানুষ আগামী নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবেন।
Jalpaiguri CPI-M
সিপিআই(এম)’র সভায় অশান্তির চেষ্টা বিজেপির, প্রতিরোধ জলপাইগুড়িতে
×
Comments :0