CPI(M) protests over the sexual harassment of a female journalist

মহিলা সাংবাদিককে যৌন হেনস্তার ঘটনায় বিক্ষোভ সিপিআই(এম)'র

জাতীয়

ছবি-পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ শেষে সাংবাদিকদের মুখোমুখি বৃন্দা কারাত।

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচির মধ্যেই  দিল্লি পুলিশের এক এসিপি'র তরফে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির করা এবং পুলিশের তরফে সেই ঘটনার এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করা হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিআই(এম)।  দাবি তোলা হয়েছে যে দুর্ব্যবহারে দায়ী কোনও পুলিশকে কোনও  ছাড় দেওয়া যাবে না। মহিলা সাংবাদিকের জন্য ন্যায়বিচার এবং এই ঘটনায় পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় ধরে অবস্থান-বিক্ষোভের পর, পুলিশ শেষ পর্যন্ত প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত ও এসএফআই'র সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ সহ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দলকে ডিসিপি'র সঙ্গে দেখা করার অনুমতি দিতে বাধ্য হয়। সিজেপির তরফে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস সহ সংগঠনের সমর্থকরা ও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। যদিও  ডিসিপি এবিষয়ে ভিডিও প্রমাণ চেয়েছেন।
এদিন সিপিআই(এম) তরফে এই ঘটনায় লড়াই অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়েছে।
এই বিষয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃন্দা কারাত বলেন, 'আমাদের দাবি এই যে, আইন অনুযায়ী কোনও মহিলা যদি থানায় এসে অভিযোগ দায়ের করতে চান তাহলে তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করতে হবে। এই পার্লামেন্ট স্ট্রিট থানায় যখন ওই মহিলা সাংবাদিক অভিযোগ জানাতে আসেন যে ওই থানারই এসিপি তাঁর শরীরকে অন্যায় ভাবে স্পর্শ করেছেন এবং যখন ওই মহিলা সাংবাদিক বিবেক ভাগত নামের ওই এসিপি'র করা এই কাজের প্রতিবাদ জানান তখন সে পালিয়ে যায়। শুধুমাত্র, একটি এফআইআর দায়ের করার জন্য আমাদের এতক্ষণ ধর্ণা দিতে হল। এমন কি পুলিশ এও জানাতে রাজি নয় যে ক্রাইম ব্রাঞ্চের কোন অফিসার এই ঘটনার তদন্ত করছেন। আমাদের প্রতিবাদকে যদি দিল্লি পুলিশ এবং অমিত শাহ শেষ করে দেবে বলে ভাবে, আমরা তা সহ্য করবো না।' 
অপরদিকে, রবিবার ফের দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অন্ধ্র ভবন ক্যান্টিন থেকে অশোক রোডের দিকে মিছিল করে আইসা, আপ সহ সিজেপি নেতৃত্ব। ওই মিছিল থেকেই  ‘আপ’ নেতা সৌরভ ভরদ্বাজ সহ একাধিক বিক্ষোভকারীকে বাসে করে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। পাশাপাশি, আইসা-র নেত্রী নেহা বোরাকে একটি গাড়ির ভেতরে আটকে রাখা হয়।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’।

Comments :0

Login to leave a comment