ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। দু’পক্ষের মারধরে আহত হলেন অন্তত ৫ থেকে ৬ জন। ভাঙচুর করা হয় মোটরবাইকও। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও মোবাইল ফোনে বন্দি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪পরগনার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ক্লাবের দখল কার হাতে থাকবে, তা নিয়েই আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমে সেই বিবাদ সংঘর্ষের চেহারা নেয়। দু’পক্ষের মধ্যে চলে এলোপাথাড়ি মারধর। ভাঙচুর করা হয় মোটরবাইক। সংঘর্ষে উভয়পক্ষের ৫ থেকে ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ক্লাব দখল নিয়ে শুরু হওয়া এই বিবাদে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।
bjp Clash
ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপির সংঘর্ষ হাড়োয়ায়
×
Comments :0