পূর্ব এবং উত্তরপূর্ব ভারতে বৃষ্টির ঘাটতি ৩৮ শতাংশ। জুনের ৪-১৬ এই অঞ্চলে স্বাভাবিক অবস্থায় ১২৮.৮ মিলিমিটারের বদলে হয়েছে ৭৭.৫ মিলিমিটার বৃষ্টি।
এবার বর্ষার শুরুতে কেরালায় বৃষ্টিপাত ভালই হয়। মৌসুমী বায়ু মধ্য ভারতের দিকে এগতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই থমকে যায় বৃষ্টি।
চলতি মরশুমে এল নিনোর প্রভাবে ভারতে বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা আছেই।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানাচ্ছে সঙ্কট সবচেয়ে বেশি মধ্য ভারতে। ৪-১৬ জুনের মধ্যে স্বাভাবিকের তুলনায় ৬৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে এই অঞ্চলে।
সারা ভারতেই বৃষ্টি হয়েছে কম। এখনও পর্যন্ত জাতীয় স্তরে ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে।
বৃষ্টি কম হওয়ার কারণে মধ্য ভারতে চাষের গুরুতর সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে। সারা দেশেই সেচের সীমাবদ্ধতা থাকায় চাষ বৃষ্টির জলের ওপরই অনেকাংশে নির্ভরশীল। বৃষ্টির জলই মাটির তলায় জমা হয়। পরে তা তুলে খেতে দেওয়া হয়।
এর আগে জ্বালানি, সার এবং কীটনাশকের কারণেও গুরুতর সঙ্কটে পড়েছেন কৃষকরা।
Rain Deficit
পূর্ব-উত্তরপূর্ব ভারতে বৃষ্টিতে ঘাটতি ৩৮%
×
Comments :0