জীবনযাত্রার দৈনন্দিন ব্যয় বৃদ্ধি , সরকারি পরিষেবার অবনতি, শিক্ষার মান এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার ইউরোপের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্রান্স ও আলবেনিয়ায় বিক্ষোভ চরম পর্যায় পৌঁছায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয় । এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইতালি, পর্তুগাল এবং বেলজিয়ামেও বিক্ষোভ দেখা গিয়েছে। ইতালির কিছু অংশে সৃষ্ট অস্থিরতার কারণে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে দেখা যায়। ফ্রান্সে ও সরকারি পরিষেবা অবনতি, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল।
রয়টার্স'র তরফে জানা গিয়েছে, বেশিরভাগ অংশে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখা গেলেও, বেশ কয়েকটি শহরে হিংসার ঘটনা সামনে এসছে। দোকানপাট লুট, বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ও সামনে এসেছে ।
আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ টানা পঞ্চম দিনে গড়িয়েছে, যেখানে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবি জানিয়েছেন।
এদিন পুলিশ প্রথমবারের মতো রাবার বুলেট ছোড়ে। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস, জলকামান ও।
ইউরোপের বিভিন্ন অংশে এই অস্থিরতা জীবনযাত্রার মান, শিক্ষা, সরকারি নীতি নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের ই প্রতিফলন। তবে, দেশভেদে এই বিক্ষোভের তাৎক্ষনিক কারন ও দাবিগুলির ভিন্নতা লক্ষ্য করা যায়।
Protests across Europe
ইউরোপ জুড়ে জারি বিক্ষোভ, ফ্রান্স থেকে আলবেনিয়া সরকারের ব্যার্থতার বিরুদ্ধে প্রতিবাদ জনগনের
×
Comments :0