Sonarpur Gigworkers protest

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ সোনারপুরের গিগ শ্রমিকদের

জেলা

অবস্থান বিক্ষোভে সোনারপুরের গিগ শ্রমিকরা

কাজের পরিবেশ, সময়সীমা, অ্যাপ-এ প্রযুক্তিগত সমস্যা, সেইসঙ্গে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে তেলের দাম কিন্তু বেতন বাড়ানোর কথা বলতে গেলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে গিগ শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে এমনই অভিযোগ উঠছে। এমনি ঘটনা ঘটেছে সোনারপুরের মালঞ্চ এলাকার ব্লিঙ্কইট হাবে। জানা গেছে বিগত বেশ কিছুদিন ধরেই ওই হাবের  গিগ শ্রমিকদের সঙ্গে ব্লিঙ্কইট ম্যানেজমেন্টের সমস্যা চলছিল।  
মূলত বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল থেকে হাবের ১২০ জন শ্রমিক সকলেই সর্বসম্মত ভাবে বিক্ষোভ দেখতে শুরু করেন।সেইসঙ্গে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানিয়ে দেন।
এরফল স্বরূপ, ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই দিনই ৫ জন শ্রমিকের আইডি ব্লক (ID block) করে দেওয়া হয়। বুধবার আরও তিনজনের আইডি ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ব্লিঙ্কইট ম্যানেজমেন্ট মোট ৮জন শ্রমিকের আইডি ব্লক করে দিয়েছে। 
পূর্বের দাবিগুলির সঙ্গে অবৈধভাবে বন্ধ করা শ্রমিকদের আইডি (ID) আবার চালু করতে হবে এই দাবিতে বুধবার দ্বিতীয় দিন ঐক্যবদ্ধভাবে শ্রমিকরা বিক্ষোভ দেখান। এই লড়াইয়ে প্রথম থেকেই পশ্চিমবঙ্গ গিগ ওয়ার্কার ইউনিয়ন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে লড়াই করছে। এদিন  ইউনিয়নের পক্ষে রাজ্য সম্পাদক আশুতোষ দে, দঃ ২৪ পরগনা জেলার  লাহেক আলি শ্রমিকদের সঙ্গে অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন।

Comments :0

Login to leave a comment