জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তবে তিনি অল্পের জন্য বেঁচে যান। বুধবার রাতে জম্মু শহরের গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। রয়েল পার্ক ব্যাঙ্কুয়েট হলের বাইরে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং উপ-মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী সহ বেশ কয়েকজন একজন প্রবীণ আইনজীবীর মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন।
জানা গেছে গুলি লেগে জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এক ব্যক্তি গুলি চালালে অতিথিদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। গুলিতে উপ-মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী সামান্য আহত হন। ঘটনাস্থলে ছিলেন চিকিৎসকরা। তাঁকে প্রাথমিক চিকিৎসা করেন। জানা গেছে তাঁর আঘাত গুরুতর নয় এবং তার অবস্থা স্থিতিশীল। হামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সুরক্ষিত রয়েছেন।
ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা দ্রুত অভিযুক্তকে আটক করে। পুলিশ হেফাজতে নিয়েছে অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে হামলাকারী নাম কমল সিং জামওয়াল। তার কাছ থেকে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। হামলাকারী মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। ফারুক আবদুল্লাহ এবং উপ-মুখ্যমন্ত্রী উভয়ই নিরাপদে আছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ তদন্ত চালাচ্ছে।
Farooq Abdullah
ফারুক আবদুল্লাহকে গুলি, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
×
Comments :0