চম্পাহাটি আজ সাম্প্রতিক সময়ের রেলহকার আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখলো। এদিন রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল রেল হকার উচ্ছেদের। প্রায় শতাধিক রেল পুলিশ হাজিরও হয় চম্পাহাটি রেল স্টেশনে। কিন্তু অনেক আগে থেকেই স্টেশন পাহারায় ছিল পাঁচ শতাধিক রেলহকার ও রেল যাত্রীরা। গনতান্ত্রিক আন্দোলনের কর্মী থেকে শ্রমজীবী মানুষেরাও উপস্থিত ছিলেন। অন্য সব স্টেশনে যেমন হয়েছে, চম্পাহাটিতেও তাই হয়। রেল হকার নেতৃবৃন্দ স্টেশন ম্যানেজার, আরপিএফ, জিআরপি-র সঙ্গে আলোচনা করেন। তারপর তাদের আলোচনার পর স্টেশন ম্যানেজার রেল পুলিশকে প্ল্যাটফর্ম থেকে সরে যেতে বলেন। রেল কর্তৃপক্ষের সঙ্গে এদিন আলোচনা করেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক দীপঙ্কর শীল সহ রউফ মল্লিক, ফিরোজ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রেল হকারেরা স্টেশন ম্যানেজারের কথায় সত সতর্ক হয়ে যান। আগামীতে রেল স্টেশনের দোকানগুলির উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
Hawkers eviction
চম্পাহাটিতেও প্রতিরোধ হকারদের, খালি হাতে ফিরতে হলো রেলপুলিশকে
চম্পাহাটি স্টেশনে রেল হকারদের মিছিল।
×
Comments :0