ইরানের ওপরে আমেরিকায় এবং ইসরাইলের একতরফা আক্রমণের নিন্দা করতে পারল না ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ‘সংঘাতের দ্রুত নিরসনের জন্য সব পক্ষের উদ্যোগের’ আবেদন করা হয়েছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আটকে থাকা প্রায় এক কোটি ভারতের সুরক্ষার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
উদ্বেগ জানানো হয়েছে আঞ্চলিক স্থায়িত্ব আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আমরা স্পষ্টভাবেই এই সংঘাতের দ্রুত অবসান চাইছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরাইল ঘুরে আসার পরপরই আমেরিকা আক্রমণ করে ইরানকে। ইরান এবং ভারতের দীর্ঘদিনের সম্পর্ক সত্ত্বেও ভারত হামলার নিন্দা করেনি। একটি সার্বভৌম দেশের সর্বোচ্চ নেতা কে হত্যা করার ঘটনাতেও মুখ বন্ধ রেখেছিল নরেন্দ্র মোদী সরকার।
বিদেশ মন্ত্র ক মঙ্গলবার এর বিবৃতিতে বলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দেশের সরকার এবং অন্যান্য অংশের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয় শংকর।
সরকারি বার্তা জানানো হয়েছে যে মোদী ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আটকে পড়া ভারতীয়দের জন্য মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাস সব রকম সহায়তার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বাণিজ্যিক জাহাজের উপরে হামলা নিন্দা করা হয়েছে। বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই সংঘাতের গভীর প্রভাব সম্পর্কে আশঙ্কা জানানো হয়েছে।
India MEA
ইরান-আমেরিকা সংঘাতের দ্রুত নিরসন চেয়ে বিবৃতি বিদেশ মন্ত্রকের
×
Comments :0