Mid Day Meal Paschim Bardhaman

সরকারি কর্মীর স্বীকৃতি চাই, দাবি মিড ডে মিল কর্মী সম্মেলনে

জেলা

মিড ডে মিল কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। দিতে হবে সম্মানজনক বেতন। এই দাবি তুলে পশ্চিম বর্ধমান জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তৃতীয় সম্মেলন সম্পন্ন হল রবিবার। রানিগঞ্জের কয়লা শ্রমিক ভবনে সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের সম্মেলনের উদ্বোধন করেন শ্রমিক নেতা সুপ্রিয় রায়। তিনি বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। ফলে সারা দেশের সঙ্গে রাজ্যও স্কুল বন্ধ হচ্ছে। বিজেপি’র নীতির কারণে শ্রমজীবী মানুষের জীবনে সঙ্কট নেমে এসেছে। মিড ডে মিল কর্মীদের দাবি আদায় করতে হলে জোট বেঁধে রাস্তায় নেমে লড়াই করতে হবে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য সংগঠনের নেতা সনৎ ব্যানার্জি। সম্মেলন মঞ্চে প্রতিনিধিরা দাবি করেন অবিলম্বে রন্ধন কর্মীদের ২৬ হাজার টাকা মজুরি দিতে হবে। তাঁরা ১০ মাসের মজুরি পান। দাবি ওঠে, ১২ মাসের মজুরি দিতে হবে। অন্যান্য প্রকল্প কর্মীদের মতো অবসরকালে ৫ লক্ষ টাকা অনুদান দিতে হবে। সামাজিক সুরক্ষার সাথে ৬ হাজার টাকা পেনশন দিতে হবে। সম্মেলন মঞ্চ থেকে সীমা হালদারকে সম্পাদক ও হারাধন ঘোষ কে সভাপতি নির্বাচন করা হয়।

Comments :0

Login to leave a comment