এসআইআরে নাম বাদ আতঙ্কে রাজ্যে আরও দুই মৃত্যুর অভিযোগ। একজন কালনাার বাসিন্দা আরেকজন রিষড়ার। এসআইআরে নাম বাদ! অবসাদে আত্মঘাতী রিষড়ার প্রৌঢ়া। কালনায় হৃদরোগে মৃত্যু বৃদ্ধের। এসআইআর অবহে ভোটার তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে আহমদ শেখ (৮৩)’র মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কালনা থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামে। তালিকায় নাম বাদ যাওয়ায় রিষড়া গ্রাম পঞ্চায়েতের বারুজীবী এলাকার বাসিন্দা মিনতি সেন(৫৮) নামে এক প্রৌঢ়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি নাম বাদ যাওয়ায় মানসিক অবসাদ ছিলো তিনি। শনিবার রাত পৌনে নটা নাগাদ তাঁর ছেলে ভোলা সেন কাজ থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে সারা নাা পেয়ে পাড়ার লোক ডেকে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখেন মাকে। ছেলে ভোলার অভিযোগ, এসআইআরে নাম বাদ যাওয়ায় মানসিক অবসাদ ছিলো মা। এমনিতে মানসিক অসুস্থতা ছিলো। তবে এসআইআর নিয়ে চিন্তা ছিল। রিষড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। জানা গেছে মিনতি সেনের আধার কার্ডে মিনু সেন ছিল ভোটার কার্ডে। নাম নিয়ে বিভ্রান্তি ছিল। তাঁর ছেলে ভোলার নামও নেই এসআইআর তালিকায়।
মৃত আহমদ শেখের প্রতিবেশী রেফাতুল্লাহ শেখ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শনিবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ওই বৃদ্ধের পরিবারের ৬ জন সদস্য সদস্যার নাম ডিলিট হয়ে যায়। তারপরেই হায়ার সেকেন্ডারি পাশ করা ওই বৃদ্ধ হতাশায় ভুগতে শুরু করেন। রবিবার সকালে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে এক চিকিৎসককে বাড়িতে নিয়ে আসা হয়। পরীক্ষা করে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একইভাবে গত ১ এপ্রিল রাত্রে ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হকার অরুণ রক্ষীতের(৫৫)। পূর্বস্থলী থানার পাটুলি রেলবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেলেও তাঁর মা ভাই স্ত্রী মেয়ে ভাইয়ের বউ পরিবারের সকলেরই ভোটার তালিকায় নাম উঠেছে।
SIR Deaths In Bengal
এসআইআরে নাম বাদ, আতঙ্কে রাজ্যে দুই জনের মৃত্যুর অভিযোগ
×
Comments :0