রাজ্য জুড়ে চলা ঘরে ঘরে বুক স্টলের কর্মসূচির অংশ হিসেবে রবিবার গণশক্তির বিশেষ সংখ্যা ২০০০ পত্রিকা বিক্রি করা হলো জলপাইগুড়ি জেলার জুড়ে যার মধ্যে জলপাইগুড়ি জেলার সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ এলাকার কৃষি বিধ্বস্ত এলাকার ১০০০ পত্রিকাও রয়েছে।
রবিবার সকালে জলপাইগুড়ি দিনবাজার ও সংলগ্ন এলাকায় সিপিআই(এম) এর উদ্যোগে ‘গণশক্তি’-র বিশেষ সংখ্যা বিক্রি করা হয়। শহরের দিন বাজারে বাজার করতে আসা মানুষ ও বাজারের দোকানের দোকান ব্যবসায়ীদের হাতে ‘গণশক্তি’ পত্রিকা তুলে দেন পার্টির জেলা সম্পাদক পীযুষ মিশ্র, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে, জেলা নেতা বিপুল সান্যাল, প্রভাকর সরকার, জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন পার্টি নেতা অসীম সরকার সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ ও কর্মীরা। জেলা সম্পাদক পীযুষ মিশ্র জানান রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি এবং বাজার হাটে পত্রিকা বিক্রি র উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও গণশক্তি পত্রিকা ও প্রগতিশীল বই জেলার বিভিন্ন প্রান্তের মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।
Comments :0