Belghoria

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য বেলঘড়িয়ায়

জেলা

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেলঘড়িয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম অনুষ্কা মালাকার(২৪)। স্বামীর নাম রঞ্জিত চৌধুরী(২৭)। বেলঘড়িয়া ২০ নম্বর ওয়ার্ডের বি এন ব্যানার্জি রোড এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ ঘড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় অনুষ্কাকে। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মেয়ের বাড়ি কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেয়ের পরিবারের লোকজনও। পরিবার এবং এলাকার মানুষের দাবি তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্বামী। যদিও পুলিশ জানিয়েছে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে। এলাকার মানুষের অভিযোগ ছেলেটি ছেলেটি নেশা করত এবং দীর্ঘদিন স্ত্রী ওপর অত্যাচার চালাতো। মৃতার কাকার অভিযোগ তাদের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে তার স্বামী অত্যাচার করত। তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়ে তারপর হাসপাতালে নিয়ে যায় তারই স্বামীই। তারা খবর পায় যে তার মেয়ের মৃত্যু হয়েছে। মেয়ের কাকার অভিযোগ শশুর শাশুড়ি ও জামাই মিলি তাদের মেয়েকে খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে শাশুড়ি ও শ্বশুর পলাতক।  জামাই রঞ্জিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment