আগামী দুদিন রাজ্যের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। তবে তারপর থেকে কমবে তাপমাত্রা। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমবে তাপমাত্রা। রাজ্য জুড়ে শীতের আমেজ পাওয়া যাবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘূর্নিঝড় আকভানের প্রভাবে কলকাতা সহ রাজ্যের সব জেলা চলছিল বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটায় শনিবারের পর থেকে আর হয়নি বৃষ্টি। রবিবার সকালের প্রথমে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হতে থাকে আকাশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেঘ কেটে যাওয়ায় উত্তরের হাওয়া রাজ্যের প্রবেশ করার এখন আর কোন বাধা নেই। যার ফলে কমতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অ্যাকভানের অবশিষ্টাংশ আপাতত নিষ্ক্রিয়। তার আর কোনও প্রভাব পড়ছে না রাজ্যের আবহাওয়ায়। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার পর ধীরে ধীরে তাপমাত্রা কমবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
Weather
নেই বৃষ্টির পূর্বাভাস, ধীরে ধীরে কমবে তাপমাত্রা
×
Comments :0