গুজরাটের কচ্ছ জেলায় ভুজ-খাবদা জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় সেনাবাহিনীর পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। নিহতদের মধ্যে দুই পুরুষ, দুই মহিলা ও তিন শিশুও রয়েছে।
কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুম সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কচ্ছ থেকে ভুজে ফিরছিলেন। ট্রেলারের সঙ্গে যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুজরাতের কচ্ছ জেলার ভুজ-খাভদা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, তিন মাস বয়সী এক শিশুকন্যাসহ গাড়িতে থাকা সাতজনই ঘটনাস্থলে প্রাণ হারান। দেহগুলো ছিন্নভিন্ন হয়ে যায়। গাড়ি দুমড়েমুচড়ে যাওয়া ভেতর থেকে দেহগুলো বের করতে উদ্ধরকারীদের কয়েক ঘণ্টা সময় লেগেছে। নিহতরা সবাই উত্তরাখণ্ডের গাড়ওয়ালের বাসিন্দা এবং ভুজে কর্মরত সেনা সদস্যদের পরিবারের সদস্য ছিলেন। ঘটনার পর জেলা পুলিশ সুপার বিকাশ সুন্দা দ্রুত দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান।
পুলিশ জানিয়েছে নিহতদের পরিচয়, রিঙ্কি নিতিন গোঁসাই(৩৫), তাঁর ৪ মাস বয়সী মেয়ে ভামিকা, সৌরভ সিং নেগি(৩০), তাঁর স্ত্রী সবিতা সৌরভ সিং নেগি(৩০), তাঁদের ৩ মাস বয়সী মেয়ে শিবিকা। রাজেশ রাওয়াত(৩৫) ও তাঁর মেয়ে রক্ষিতা(৭)।
ওই রাতেই রাজস্থানের কোটায় আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলে একই পরিবারের নয়জন সদস্য নিহত হন। মহারাষ্ট্রের বাসিন্দা এই পরিবারটি রাজস্থানের খাতু শ্যাম মন্দির দর্শন শেষে ফিরছিল।
সমাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘গুজরাটের কচ্ছে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’ কোটার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবরেও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘এই শোকের মুহূর্তে আমি শোকার্ত পরিবারগুলোর পাশে আছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করি।’’ এদিন প্রধানমন্ত্রী গুজরাটের কচ্ছ এবং রাজস্থানের কোটায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কচ্ছের দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল’ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
Gujarat Accident
কচ্ছে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৩ শিশুসহ মৃত ৭
×
Comments :0