ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। চোট কাটিয়ে উঠতে না পারায় ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রাজিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমার ফিরতে পারবেন না নকআউটের আগে। সোমবার তাঁর চোটের জায়গায় পুনরায় এমআরআই হয়। রিপোর্ট আসার পর, চিকিৎসকরা নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নকআউটের আগে। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি দু’টি ম্যাচে তিনি কার্যত অনিশ্চিত। চিকিৎসকরা তাঁরা আশা করছে, নকআউট থেকে পুরো ফিট নেইমার জুনিয়রকে পাওয়া যাবে। এখনও তিনি ফিটনেস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার হাইতি ও স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন। সোমবার নেইমার তার ডান পায়ের কাফ মাসলের অবস্থা মূল্যায়নের জন্য আরও কিছু ডাক্তারি পরীক্ষা করান। তিনি মাঠে ব্রাজিলের প্রথম অনুশীলনে অংশ নেননি। নেইমারকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। চোট সারিয়ে ব্রাজিলের হয়ে কবে মাঠে নামতে পারবেন, তা-ও অনিশ্চিত। কারণ একাধিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের খবরে মনে করা হচ্ছে, নেইমারকে গোটা গ্রুপ পর্বেই পাবেন না কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দলের মেডিকেল স্টাফরা টুর্নামেন্টের শুরুর দিকে তাঁকে খেলিয়ে ঝুঁকি না নিয়ে বরং নকআউট পর্বে তাঁর প্রত্যাবর্তনের লক্ষ্য স্থির করেছেন।
World Cup 2026
নকআউটের আগে অনিশ্চিত নেইমার
×
Comments :0