Kamarhati ESI Hospital

কামারহাটি ইএসআই হাসপাতালে লিফ্‌ট ছিঁড়ে পড়ে আহত একাধিক

জেলা

লিফ্‌ট ছিঁড়ে পড়ে আহত রোগীর ও পরিবারের সদস্যরা। ছবি: অভিজিৎ বসু

কামারহাটি ইএসআই হাসপাতালে লিফ্‌ট ছিঁড়ে বিপত্তি। দোতলা থেকে লিফট ছিড়ে সোজা একতলায় গিয়ে পড়ে।  লিফ্‌টে তখন প্রায় ২৫ জন ছিলেন। 
ছয় থেকে সাত জন এই ঘটনায় আহত। আতঙ্কে রয়েছে রোগী ও রোগীর পরিবার। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা মহিলা এবং ষাটোর্ধ্ব বৃদ্ধাও ছিলেন লিফ্‌টের  ভেতর।
রোগী এবং রোগীর পরিবারবর্গের অভিযোগ, সংস্কারের অভাব এবং সংশ্লিষ্ট কর্মী না থাকায় এই কাণ্ড। 
তাঁরা জানিয়েছেন যে চারতলা থেকে লিফটে করে তাঁরা নিচে নামছিলেন। সেই সময়েই ছিঁড়ে পড়ে লিফট। বিকট শব্দ হয়। 
এক রোগীর বক্তব্য, লিফটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১৩০০ কেজি। কিন্তু সেই সতর্কবাণী অমান্য করেই জোর করে কিছু লোকজন উঠে পড়েন। দেখার জন্য হাসপাতালের কোনও কর্মীও নেই। তার ফলেই এই বিপত্তি।

Comments :0

Login to leave a comment