রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও যৌথ মঞ্চের ডাকে কাঁথি মীন ভবনে বনধকে সমর্থন করার জন্য সরকারি কর্মচারীদের মীন ভবনের গেটে অবস্থান। বকেয়া ডি এ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, স্বচ্ছ নিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মচারী, মাধ্যমিক, প্রাথমিক শিক্ষক, পৌর কর্মচারীদের ধর্মঘটের ডাকে সারাদিন মহাকুমা এস ডি ও অফিস বিডিও অফিস এবং বিভিন্ন স্কুলগুলোতে সকাল থেকে পিকেটিং এবং সাউটিং শুরু হয়েছে ।বেশিরভাগ কর্মচারী এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে অফিসের সামনে থেকে ফিরে গেছেন । কাঁথি মিন ভবনে পিকেটিংয়ে অবস্থান করছেন রাজ্য কো-অর্ডিনেশান কমিটি কাঁথি মহকুমা শাখার সম্পাদক অনল দাস ,প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব নীলরত সাউ, এস ডি ও অফিসের অবস্থান করছেন এবিটি মহাকুমা সম্পাদক দীপক প্রধান ,শ্যামল হুদাইত,রামনগর ও কাঁথি বি ডি ও অফিস অবস্থানরত অবস্থায় আছেন জয়ন্ত ওঝা, বিদ্যালয়গুলির তে সুশান্ত ঘোষ ,সৌমিত্র সাউ, দুলাল বিশুই।
Strike
ধর্মঘটের সমর্থনে কাঁথি মীন ভবনে পিকেটিং
×
Comments :0