Education Prahlad Joshi

শিক্ষা মন্ত্রকের দায়িত্বে প্রহ্লাদ যোশী

জাতীয়

প্রহ্লাদ যোশী।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে দেওয়া হলো শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। রাষ্ট্রপতি দ্রিপদী মুর্মুর দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করে দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে।
যোশী কর্নাটকের ধারওয়াড়ের সাংসদ। যোশী কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন , ক্রেতা বিষয়ক মন্ত্রীর দায়িত্বব পালন করছিলেন। তার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। 
শনিবারই দুপুরে পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। গত প্রায় এক মাস ধরে ছাত্রদের বিক্ষোভ চলেছে। দেশময় ছড়িয়ে পড়েছে প্রশ্ন ফাঁসের দায়িত্ব নিয়ে প্রধানের পদত্যাগের দাবি।

Comments :0

Login to leave a comment