বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের উপস্থিতিতে সোমবার বাঁকিপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন ‘জন সুরাজ’ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কৃষ্ণ সিনহা, কর্পূরী ঠাকুর, অনুগ্রহ নারায়ণ সিনহা, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, কেদার পান্ডে, রামবিলাস পাসোয়ান ও সুশীল কুমার মোদীর মতো ব্যক্তিত্বরা যে কক্ষের সদস্য ছিলেন, সেই কক্ষের সদস্য হতে পারাটা আমার জন্য গর্বের বিষয়।"
সেইসঙ্গে, তিনি আরও বলেন যে, "সমাজের ও রাজ্যের কল্যাণে নিজেদের জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছেন শত শত বিধায়ক, তাদের পথ অনুসরণ করে কাজ করাটাও তাঁর কাছে "একটি বড় দায়িত্ব"।
৩রা আগস্ট বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে প্রশান্ত কিশোরের নির্বাচনী রাজনীতিতে অভিষেক ঘটে। উল্লেখ্য, গত তিন দশক ধরে আসনটি বিজেপির দখলে ছিল। ফলত, এই আসনে প্রশান্ত কিশোরের জয় বিজেপির জন্য যে বড়ো ধাক্কা ।
মোট ৬৪,১৫১টি ভোট পেয়ে তিনি বিজেপির নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন আসনটি ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। বাঁকিপুর গত তিন দশক ধরে বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৫ সাল থেকে নীতিন নবীন এবং এরআগে তাঁর প্রয়াত পিতা নবীন চন্দ্র সিনহা নিরবচ্ছিন্নভাবে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করে এসেছেন।
Prashant Kishor took oath
বাঁকিপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন প্রশান্ত কিশোর
×
Comments :0