নিষেধাজ্ঞা ঘোষণা করে রেখেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর যুদ্ধ চাপানোর পাশাপাশি সমানে হুমকি দিয়ে চলেছেন সমাজতান্ত্রিক কিউবাকে। সেই অবরোধকে উপেক্ষা করে ৩৩ দেশের প্রতিবাদীদের মঞ্চ ত্রাণ নৌয়ে পৌঁছালো হাভানায়।
কিউবাকে বারবার অস্থির করারই চেষ্টা করেছে আমেরিকা। বারবার জারি হয়েছে নিষেধাজ্ঞা। বারবারই আন্তর্জাতিক সংহতি পৌঁছেছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। বারবারই সাম্রাজ্যবাদকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিশ্ব জনমত।
এবার ‘আওয়ার আমেরিকা‘ মঞ্চ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে সংগ্রহ করেছে ত্রাণ। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াল কানেল বারমুদেজ বরণ করে নিয়েছেন এই ত্রাণ। গত ২০ মার্চ হাভানার প্যালেস অব কনভেনশনে দেওয়া হয়েছে এই মঞ্চের কর্মীদের সম্বর্ধনা।
আমেরিকায় ট্রাম্প রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর কিউবার ওপর নতুন উদ্যমে পীড়নে নেমেছে সাম্রাজ্যবাদী আমেরিকা। আগেই ভেনেজুয়েলার বামপন্থী সরকারের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে নজিরবিহীন কায়দায় রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক অপহরণ করা হয়েছে।
কিউবার পাশে দাঁড়ানো সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের কর্মীরা বলছেন, আমেরিকা নানা কায়দায় গণহত্যা চালাচ্ছে। যেভাবে অবরোধ নামানো হয়েছে, তাতে আত্মসমর্পণ না করলে শুকিয়ে হত্যা করার ব্যবস্থা করা হয়েছে কিউবাবাসীকে। তবু মাথা নোয়ায়নি কিউবা। বিশ্বের সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে স্বর আরও জোরালো করবে কিউবার অবস্থান।
কিউবায় এসেছেন ৩৩ দেশের প্রায় সাড়ে ৬০০ প্রতিবাদী। ‘টেলেসুর’ জানাচ্ছে সব মহাদেশের প্রতিনিধিত্ব রয়েছে।
‘আওয়ার আমেরিকা’ মঞ্চের সংগঠকরা জানিয়েছে আরও জাহাজ ত্রাণ নিয়ে আসবে আমেরিকায়। আমেরিকার নিষেধা এমনই যে তৃতীয় কোনও দেশ কিউবাকে সহায়তা দিলে সে দেশের ওপরও নিষোধাজ্ঞা চাপাবে আমেরিকা। অন্য দেশ দখলের সাম্রাজ্যবাদী এই নীতির প্রতিবাদ চলবে।
Cuba Solidarity
আমেরিকার শাসানির মধ্যেও ৩৩ দেশ থেকে ত্রাণ কিউবাকে
×
Comments :0