বজবজ স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো সিআইটিইউ। মঙ্গলবার বজবজ ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে বজবজ স্টেশনে মিছিল ও স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। রেলওয়ে হকারদের পুনর্বাসনের দাবি জানান তাঁরা। সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক দেবাশিস দে, ঋষিকেশ পোদ্দার, আক্তার হোসেন, তাপস সাউ, সানোয়াজ কাজী প্রমুখ মিছিলে অংশ গ্রহণ করেন। দেবাশিস দে ডেপুটেশন শেষে জানান, "ডেপুটেশনে রেল হকারদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়েছে।"
Comments :0