দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি’ (আইসিসি)-র ২০২৬ সালের নির্বাচনে এসএফআই জয়ী হয়েছে। আগেও আইসিসির নির্বাচনে জয়ী হয়েছিল এসএফআই। টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত আইসিসি প্রতিনিধি পদটি নিজেদের দখলে রাখল।
এসএফআই দিল্লি-র রাজ্য কমিটির সদস্য কমরেড অনন্যা অনিন্দিতা পিএইচডি কেন্দ্র থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইসিসি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে এই নির্বাচনে জয়ী হয়েছিল এসএফআই। এদিনের জয় সেই জয়েরই ধারাবাহিকতা বলছেন নেতৃবৃন্দ। এসএফআই নেতৃবৃন্দ জানিয়েছেন যে, লিঙ্গ-সাম্য, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র-প্রতিনিধিত্বের প্রশ্নে এসএফআই-এর ধারাবাহিক সংগ্রামের প্রতি ছাত্রসমাজের আস্থাকেই পুনরায় প্রতিষ্ঠিত করল
SFI
দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচনে ফের জয়ী এসএফআই
×
Comments :0