SIR

বৈধ ভোটারদের বাদ দিয়ে ভোট নয়, বিক্ষোভ ইটাহারে

জেলা

কোনও বৈধ ভোটারের নাম বিচারাধীন রেখে নির্বাচন করা যাবে না। সমস্ত বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করে নির্বাচন কমিশনকে সংবিধান মেনে বিভাজনের রাজনীতির উর্ধ্বে উঠে ভোটার তালিকা প্রস্তুতির দাবিতে ইটাহারে চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সভা। মানুষের ভোটাধিকার বাঁচাতে হাট, বাজার, গঞ্জ এলাকায় সিপিআই(এম)'র কর্মী সমর্থকরা বিক্ষোভে নামলেল।
বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনের ষড়যন্ত্রে রাজ্যে ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন। কোনও বৈধ ভোটারের নাম বিচারাধীন রেখে নির্বাচন করা যাবে না। এই দাবিতে এদিন ইটাহারে শুরু হয় পথসভা বিক্ষোভ প্রচারাভিযান। ইটাহারে সিপিআই(এম)'র উদ্যোগে  ভোটাধিকারের রক্ষার স্বার্থে ইটাহার চৌরাস্তা থেকে  বিক্ষোভ মিছিল ও পথসভা শুরু হয়েছে। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন ইটাহারের মানুষ। তাঁদের বক্তব্য শুনানিতে প্রয়োজনীয় নথি দাখিল করার পরও চূড়ান্ত তালিকায় বিচারাধীন করে রাখা হয়েছে। বিশেষত সংখ্যালঘু মুসলিম, তফসিলি জাতি, আদিবাসী, সহ অসংখ্য মানুষের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা হয়েছে।
বিক্ষোভ সমাবেশ ছিলেন জেলা নেত্রী আল্পনা বর্মন, এরিয়া সম্পাদক সিরাজুল ইসলাম,  জৈনুল হক প্রমুখ বিভিন্ন এলাকায় বক্তব্য রাখেন। নেতৃত্ব বলেন ভোটাধিকার বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে উৎখাত করে তৃণমূলকে পর্যুদস্ত করতেই হবে। প্রকৃত ভোটারদের বাদ দিয়ে ভোট করা যাবে না।

Comments :0

Login to leave a comment