KMC Sachin Singh arrested

২০২১ ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেপ্তার শচীন সিং

কলকাতা

গ্রেপ্তার হলেন কলকাতা কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় এক ব্যাক্তির বাড়িতে ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরি করে এবং হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে শচীনের বিরুদ্ধে।

জানা গিয়েছে, এদিন সকাল থেকে শচীন সিং এর বাড়ির সমানে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তার বাড়ি উদ্দেশ্য করে ডিমও ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ওই কাউন্সিলর তোলাবাজি করেছেন, একাধিক জায়গা দখল করেছেন। আদর্শ পান্ডে নাম এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিয়ালদহ আদালতে তোলা হয়েছে বলেও জানা গিয়েছে।

কলকাতা কর্পোরেশনের সিপিআই(এম) কাউন্সিলর নন্দিতা রায় আশঙ্কা প্রকাশ করে বলেন, "পৌর প্রতিনিধিরা মানুষের ভোটে জয়লাভ করেন। কিন্তু এরা মানুষকে পৌর পরিষেবা দিতে ব্যর্থ। পরিষেবার বদলে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে, তোলাবাজি-দুর্নীতি করেছে। যা কাজ করেছেন তারই প্রতিদান পাচ্ছেন। পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। এটাই অত্যন্ত লজ্জার।"  

উল্লেখ্য, কলকাতা কর্পোরেশনের ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করেছিল ঠাকুরপুকুর থানার পুলিশ। গত ২৩মে তোলাবাজির মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment