‘অপারেশন টাইগার’ মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল শিবসেনার উদ্ধব থ্যাকারে গোষ্ঠী। সাংসদদের বৈঠকে গরহাজির সাংসদদের কারণ জানানোর নোটিশ পাঠালেন লোকসভায় শিবেসনা (উদ্ধব)-র মুখ্য সচেতক অনিল দেশাই।
শিবসেনা এর আগে একবার ভেঙেছে। রাজধানীতে গুঞ্জন, উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরে যেতে চলেছেন এই ছয় সাংসদ। শিবেসনার প্রতীক বাঘ বা ‘টাইগার’। এই তৎপরতাকে রাজনৈতিক মহল বলছে ‘অপারেশন টাইগার’। এই আলোচনা শনিবার আরও উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজেই। কোলাপুরে তিনি বললেন, শিবসেনায় এখন একটি গোষ্ঠী। তা’হলো একনাথ শিন্ডের গোষ্ঠী।
এই ছয় সাংসদ শিবসেনা (উদ্ধব)-র সংসদীয় কমিটির বৈঠকে গরহাজির ছিলেন। চিঠিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ না জানালে সংবিধানের দশম তফসিল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সংবিধানের দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ এবং জনপ্রতিনিধির পদ খারিজের সংস্থান রয়েছে।
সংসদে মহিলা সংরক্ষণের নামে ডিলিমিটেশন বিল পেশ করেছিল বিজেপি জোট সরকার। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা না থাকায় বিল পাশ হয়নি। এই বিলের প্রস্তাব অনুযায়ী লোকসভার আসন বাড়বে। ব্যাপকমাত্রায় বাড়বে উত্তর ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব। বিভিন্ন অংশের বক্তব্য, বিভিন্ন দল ভাঙিয়ে সংবিধান সংশোধনের মতো গরিষ্ঠতা জোগারে নেমেছে বিজেপি।
গত বৃহস্পতিবার শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সংসদীয় দলের বৈঠকে ৯ সাংসদের মধ্যে মাত্র ৩জন যোগ দেন।
Shivsena Uddhav Defection
ভাঙন মোকাবিলায় পদক্ষেপ উদ্ধবের, ৬ শিবসেনা সাংসদকে চিঠি
শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর নেতা উদ্ধব থ্যাকারে ও সঞ্জয় রাউত।
×
Comments :0