বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে। জবাবে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান তুলতে সক্ষম হয়।
ভারতের ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা আউট হয়ে গেলেও সঞ্জু স্যামসন তাঁর বিস্ফোরক ব্যাটিং চালিয়ে যান। তিনি সেঞ্চুরি মিস করেন। তবে তিনি ঈশান কিষাণ এবং শিবম দুবের কাছ থেকে ভালো সমর্থন পান। শেষ পর্যন্ত তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া বিস্ফোরক ব্যাটিং করেন। ২৫৪ রানের লক্ষ্যের জবাবে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি, কিন্তু জ্যাকব বেথেলের সেঞ্চুরি ২৫৪ রানের বিশাল লক্ষ্যের জবাবে ভারতীয় বোলাররা ঘাম ঝরাতে বাধ্য হন। ইংল্যান্ড ভারতকে কঠিন লড়াইয়ে ফেলে, ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করে। ইংল্যান্ড এক মুহূর্তের জন্যও ভাবতে পারেনি টিম ইন্ডিয়া সহজেই ম্যাচটি জিতবে। জেকব বেথেলের সঙ্গে জুটি গড়ে ভারতের থেকে প্রায় ম্যাচ ছিনিয়ে যাচ্ছিল উইল জ্যাকস। অন্তিম ওভারের প্রথম বলে লং অফের দিকে বল ঠেলেই এক রান সম্পন্ন করেই, দু’রানের জন্য ছুটলেন বেথেল। হার্দিকের সরাসরি থ্রো পৌঁছালো সঞ্জ স্যামসনের হাতে। ঠান্ডা মাথায় স্টাম্প ভেঙে বেথেলকে পাঠানোর প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন স্যামসন। বেথেলের রান আউটেই নিশ্চিত হয়ে যায় ফাইনালের টিকিট। ইংল্যান্ডের সর্বোচ্চ ১০৫ রান করেন জ্যাকব বেথেল। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া দুটি উইকেট নেন, আরশদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল প্রত্যেকে একটি করে উইকেট নেন।
দু’বছর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে সূর্যকুমার যাদবের বিস্ময় ক্যাচ ভারতকে চ্যাম্পিয়ন করেছিল। অক্ষর-দুবের যুগলবন্দিতে জ্যাকস ফিরতেই, ভারতের ফাইনালে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়। এরপর বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে স্যাম কারানকে তালুবন্দী করলেন তিলক বর্মা। তিনটি ক্যাচই ভারতকে ফাইনালের টিকিট এনে দিল। জ্যাকস ও স্যাম কারানকে সঙ্গে নিয়ে শতরান হাঁকিয়ে দলকে জেতাতে পারলেন না।
ম্যাচের সেরা— সঞ্জু স্যামসন। রবিবার আমেদবাদে, ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে সূর্যকুমার যাদবদের। কিউয়ি কাঁটা উপড়ে দিতে পারলেই নজির গড়বে মেন ইন ব্লু। ফাইনালে ভারত যদি জিততে পারে, সেক্ষেত্রে প্রথম দল হিসাবে তৃতীয়বার টি-২০ ফরম্যাটের বিশ্বকাপ জিতবে এবং টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে সূর্য যাদবের দল। কিন্তু, সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় নেই। এটাই ভাবাচ্ছে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
T-20 Semi Final
বিশ্বকাপের ফাইনালে ভারত
কলকাতায় এন্টালির কাছে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখা।
×
Comments :0