আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ পাল। হুগলী মগড়া থানার ত্রিবেণী কালিতলার বাসিন্দা দেবরাজ এলাকায় দেবু নামেই পরিচিত। কালিতলায় এসটিকেকে রোডের পাশে তার একটি হোটেল আছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বলাগড় থানার পুলিশ তাকে এসটিকেকে রোডের পাশ থেকে একটি ওয়ান শটার সহ গ্রেপ্তার করে।
শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা হয় জিরাট শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হাসপাতালে।
দেবরাজ এক সময় বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এলাকায় দাপট ছিলো যথেষ্ট।
তবে খুন তোলাবাজি সহ একাধিক মামলায় নাম জড়ায় তার। কালিতলার এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় নাম জড়ায় দেবুর। তৃণমূল আমলে গ্রেপ্তার হয়ে জেলও খাটে বেশ কিছুদিন।
তারপর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে বিধানসভা ভোটে আবার তৃণমূলের প্রচার রাজনৈতিক কর্মসূচীতে উপস্থিত থাকতে দেখা যায়।
এবার তার বিরুদ্ধে অভিযোগ বেআইনি অস্ত্র রাখার।
পাশাপাশি পোলবার মহানাদে গ্রেপ্তার করা হয়েছে মমতা ব্যানার্জির অংশের তৃণমূল নেতা দেবব্রত দাস ওরফে নীলু।
গত ২৮ অক্টোবর পোলবা থানায় একটি মারধর শ্লীলতাহানীর অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে মহানাদ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
নীলু তৃণমূলের মহানাদ অঞ্চল সভাপতি ছিলেন। এক সময়ের সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তের ঘনিষ্ঠ হওয়ায় সুবাদে এলাকার দাপুটে নেতা ছিলেন নীলু।
TMC Goon Arrested
খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বলাগড়ে
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তা্র প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পাল।
×
Comments :0