Water Crisis English Bazar

পাম্প থেকে বেরিয়ে যাচ্ছে জল, জলসংকটে ইংলিশ বাজার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

জেলা

মালদহের ইংলিশ বাজার শহরে চার নম্বর ওয়ার্ডে দুটি জলের পাম্পের মধ্যে একটি থাকে জল বেরিয়ে যাওয়ায় ওই ওয়ার্ডে তীব্র জলসংকট দেখা দিয়েছে।  ওই পাম্প দুটি থেকেই ওয়ার্ডের এবং দক্ষিণ সিঙ্গাতলায় জল সরবরাহ হয়। কিছুদিন আগে  থেকেই ওই ওয়ার্ড এলাকায় পানীয় জল সংকট দেখা দিয়েছ।  বাড়ি বাড়িতে জল খুব কম পড়ছে। পানীয় জলের সংকটে বিপাকে পড়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। যেখান থেকে জলের মেইন পাইপ যেখান থেকে বোরিংয়ের মাধ্যমে জল তুলে সরবরাহ করা হয়,  সেটি থেকে জল বেরিয়ে যাচ্ছে এর ফলে জল সংকট দেখা দিয়েছে ওয়ার্ড এলাকায়। 
এই বিষয়ে সিপিআই(এম) নেতা অনুপম গুণ বলেন পানীয় জল মানুষের মৌলিক অধিকার পৌরসভা নাগরিকদের কাছ থেকে কর নিচ্ছে অথচ জল সংকট এর মুখে পড়েছে নাগরিকরা। যদিও পৌর কর্তৃপক্ষের কাছে  বিষয়টি জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment