3 arrested in Kolkata

নিষিদ্ধ বাজি মজুত, জাল নোট সহ কলকাতায় গ্রেপ্তার ৩

কলকাতা

লাইসেন্স ছাড়া নিষিদ্ধ আতশবাজি মজুত করে রাখার জন্য বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বড়বাজার থানার পুলিশ। মহম্মদ তৌফিক (১৯) নামের ওই ব্যক্তি এন.এস রোডের একটি পরিত্যক্ত বাড়িতে বাজি মজুত করতো। অভিযুক্তকে গ্রেপ্তারের সময় ১১০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। 
অপরদিকে, বড়বাজার  স্ট্র্যান্ড রোড ও মীরবাহার ঘাট স্ট্রিট ক্রসিংয়ের কাছে দুই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বিজয়পাল তানওয়ার ওরফে অরবিন্দ (২৩) ও শিব থাপা (২৪) নামের ওই দুই ব্যক্তির কাছ থেকে জাল নোট পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ ওই ২ জনকে আটক করে।  তল্লাশির সময় বিজয়পাল তানওয়ার ওরফে অরবিন্দের ব্যাকপ্যাক থেকে জাল নোটের চারটি বান্ডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

Comments :0

Login to leave a comment