বন্দরের শতবার্ষিকী হাসপাতাল বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ থামাতে চেষ্টা চালালো প্রশাসন। কলকাতা বন্দরের কর্মীরা তবুও চালালেন প্রতিবাদ কর্মসূচি।
শুক্রবার, ৩০ অক্টোবর, মাঝেরহাট হাসপাতালে প্রতিবাদের ডাক দেয় ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক সমর মণ্ডল সহ কর্মী ও নেতৃবৃন্দ হাসপাতালের সামনে সমবেত হন।
ইউনিয়ন জানাচ্ছে যে বেসরকারিকরণে কলকাতা বন্দরের হাজার হাজার কর্মী বিপন্ন। বিপন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাও। প্রতিবাদ জানালেও তা বিবেচনা করা হচ্ছে না।
এদিন বন্দর কর্তৃপক্ষ এবং প্রশাসনের থেকে বলা হয় যে হাসপাতালের একশো মিটারের মধ্যে কোনও কর্মসূচি করা যাবে না। আনতে হবে আদালতের অনুমতি। সমর মণ্ডল বলেন যে রোগী এবং চিকিৎসার স্বার্থের ক্ষতি না করেই বরাবর বন্দর শ্রমিকরা বিক্ষোভে শামিল হয়েছেন। আসলে প্রতিবাদকে আটকাতে চাওয়ার জন্যই এসব বলা হচ্ছে। বাধা সত্বেও কর্মসূচি চালান তাঁরা।
Port Hospital Privatisation Protest at Kolkata
বাধা সত্ত্বেও হাসপাতাল বেসরকারিকরণের প্রতিবাদ জানালেন বন্দর কর্মীরা
শুক্রবার তারাতলায় কলকাতা বন্দর হাসপাতাল বেসরকারিকরণের প্রতিবাদ সভা ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের।
×
Comments :0