ন্যায্য অধিকারের দাবিতে ধর্মঘটে শামিল হওয়ার জন্য শাসকদলের রোষের মুখে পড়ল পুরুলিয়ার বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা। শনিবার শিক্ষক-শিক্ষিকাররা স্কুলে আসতেই তাঁরা লক্ষ্য করেন যে স্কুলের গেটে তালা ঝুলিয়ে পরিচালন সমিতির সভাপতি সহ শাসক দলের লোকেরা দাঁড়িয়ে রয়েছেন। কেন কালকে স্কুলে শিক্ষকরা ধর্মঘট করেছেন এই প্রশ্ন তারা শিক্ষকদের কাছে জানতে চান। পড়ুয়াদের সামনে অসম্মানজনক কথা বলে অপমান করা হয় শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনার জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রধান শিক্ষকসহ শিক্ষক শিক্ষিকাদের অপমানের প্রতিবাদে পড়ুয়ারা বিদ্রোহী হয়ে ওঠে। তাদের প্রতিবাদের সামনে রণে ভঙ্গ দেয় শাসক দলের লোকজন। তারা স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হন। বকেয়া ডিএ আদায়, শিক্ষা ক্ষেত্রে শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে শুক্রবার যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে জেলার অন্যান্য স্কুলের মত ধর্মঘটে সামিল হয়েছিল পুরুলিয়ার বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠে শিক্ষক-শিক্ষিকারা। কেন সরকারবিরোধী ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা এমনই প্রশ্ন তুলে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ তৃণমূলের লোকজন শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দিয়ে শনিবার সকালে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় বলে শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন। বিদ্যালয়ের এক শিক্ষক সৌমেন রায় জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির নেতৃত্বে এদিনের ঘটনা ঘটানো হয়েছে। সমস্ত শিক্ষকরায় মিলিতভাবেই ধর্মঘটে শামিল হয়েছিলেন। এটা তাদের রুজি রোজগারের ধর্মঘট এবং সেটা যেখানে জানাবার সেটা তারা জানিয়ে দিয়েছিলেন। আজকের যে ঘটনা সেটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। চূড়ান্ত নোংরামি করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। আর শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে পড়ুয়া রায় প্রতিবাদী হয়ে উঠেছিল। অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের কুকথা বলা হয়। প্রচন্ড রৌদ্রে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক তপন গোপ। প্রতিবাদ করে ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের গেটের বাইরে ও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতিকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। বেগতিক বুঝে পালিয়ে যায় পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্যরা।
DA STRIKE
ধর্মঘটে শামিল হওয়ায় তৃণমূলের রোষের মুখে শিক্ষক শিক্ষিকারা, প্রতিবাদ পুরুলিয়ার পড়ুয়াদের
×
Comments :0