Belgharia Jam

বেলঘড়িয়ায় রেলগেটে জ্যাম, ট্রেন চলাচলে বাধা

জেলা

বেলঘড়িয়ায় রেলগেটে এই জ্যামে আটকেছে ট্রেন। ছবি: অভিজিৎ বসু

বেলঘড়িয়া উড়ালপুলের কাজ চলার জন্য দু'নম্বর রেলগেটে গাড়ির জ্যাম। যানজট হওয়ার জন্য সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অব্দি প্রায় তিন ঘন্টা ধরে ট্রেন চলাচল বিঘ্নিত থেকেছে। 
আরপিএফ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের মোতায়েন করা হলেও হাল ফেরেনি।
এদিকে ট্রেনের নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অফিস ফেরত  যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে ট্রেনের মধ্যে এই গরমে আটকে থাকতে হচ্ছে।

Comments :0

Login to leave a comment