Annapurna Protest at Sabang, Ratua

অন্নপূর্ণা বিক্ষোভে তোলপাড় রতুয়া, সবং

রাজ্য জেলা

সবংয়ে বিধায়ককে ঘিরে ক্ষোভ জানাচ্ছেন মহিলারা।

ফের অন্নপূর্ণা বিক্ষোভ। শুক্রবার রাজ্যের দু’জায়গায় বড় মাপের বিক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। মালদার রতুয়া এবং সবংয়ে তীব্র ক্ষোভে মহিলারা ক্ষোভ জানিয়েছেন। ছাড় পাননি সবংয়ের অমল পণ্ডাও।
শুক্রবার রতুয়া-২ ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজ নগর হাই মাদ্রাসায় ‘সেবা সেতু শিবির‘ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই শিবিরে অন্নপূর্ণা ভান্ডার যোজনা থেকে বঞ্চিত মহিলাদের প্রবল বিক্ষোভে লন্ডভন্ড হয়ে যায় শিবির। মহিলারা শিবিরের সরকারি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেয়, ভাঙচুর করে। এমনকি শিবিরের বাইরে থাকা পুলিশের গাড়ী আটকে লাঠি দিয়ে আঘাত করে। পুলিশ কয়েকজন মেয়েকে আটক করে।
ভোটের আগে ঢালাও প্রচার চালিয়ে অন্নপূর্ণ যোজনায় প্রত্যেক মহিলাকে ৩ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু বাজেটেই দেখা গিয়েছিল সব মহিলাকে দেওয়ার মতো বরাদ্দ নেই। পরে এই খাতে বরাদ্দ বাড়ানো হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাস্তব হলো, মাসে টাকা পাওয়ার তারিখ পার হয়ে গেলেও মিলছে না। কেবল তা-ই নয়, বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। নাম বাদ কেন তার কোনও ব্যাখ্যা নেই। অন্নপূর্ণা যোজনার ভাতা পেতে মহিলাদের ১২ পাতার ফর্ম ভরতে হয়েছে। তা থেকেও ছড়িয়েছিল সংশয়।
এদিকে সবংয়ে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক অমল পণ্ডাকে ঘিরে তীব্র বিক্ষোভ মহিলাদের। টাকা না পাওয়ার অভিযোগ জানানতে দলে দলে ভিড় করেছেন মহিলারা।

Comments :0

Login to leave a comment