Accident

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনা, আহত ২৫, মৃত অন্তত ৪, হাসপাতালে সিপিআই(এম) নেতৃবৃন্দ

জেলা

রবিবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবরি এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন। 

সরকারি ভাবে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্যা ৮ জন আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল বাসটি তিস্তা ব্রিজ পেরিয়ে দোমোহনী মোড়পেরিয়ে উল্লাডাবরীর কাছে হোটেল এর সামনে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ১০ চাকার ট্রাক কে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে বাসটি। স্থানীয়রা আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন। 

ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এদিন হাসপাতালে সিপিআই(এম)-র পক্ষ থেকে আহতদের সঙ্গে দেখা করতে যান সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা, প্রভাকর সরকার, দেবরাজ বর্মন, শুভাশিস সরকার, সাব্বির হোসেন, পুস্পক ভৌমিক সহ দেবব্রত ভৌমিক। 
হাসপাতাল থেকে বেরিয়ে দেবরাজ বর্মন বলেন, " এই বাস দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। আহত ব্যক্তিদের সঙ্গে আমরা দেখা করলাম। তাদের হেল্পলাইন নম্বর ও মদের পক্ষ থেকে  দেওয়া হয়েছে, যাতে যেকোনও সমস্যায় পড়লেই তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। পাশাপাশি, রক্তেরও যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এসএফআই, ডিওয়াইএফআই, রেড ভলিন্টার রয়েছে তাঁদেরকেও আমরা প্রস্তুটি রেখেছি। যেকোনো প্রয়োজনে আহত এবং তাদের পরিবারের পাশে আমরা সিপিআই(এম) পক্ষ থেকে থাকবো।   
 

Comments :0

Login to leave a comment