Om Birla

নিয়ম মেনেই তিনি সংসদ পরিচালনা করেন, অধিবেশনে যোগ দিয়ে বললেন ওম বিড়লা

জাতীয়

তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর প্রথম মুখ খুললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ওম বিড়লা দাবি করেছেন আইন মেনে সংসদ চলেছে, ভবিষ্যৎ-এও চলবে। লোকসভায় এদিন তিনি বলেন, ‘সংসদের অধিবেশন নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে। অতীতেও চলেছে ভবিষ্যৎ-এও চলবে। কোন সদস্য এই পদ্ধতির সাথে সহমত না হলেও চলবে।’
গত দুদিন ধরে লোকসভায় অধ্যক্ষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা হয়েছে। দুদিন সংসদে উপস্থিত হননি ওম বিড়লা। গতকাল বিতর্ক শেষ হওয়ার পর তিনি বৃহস্পতিবার অধিবেশনে ফের যোগ দিয়েছেন অধ্যক্ষ হিসাবে। 
বিরোধীদের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আলোচনায় বার বার দাবি করা হয়েছে যে অধ্যক্ষ তাদের আলোচনার সুযোগ দেন না। লোকসভার বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না বলে কংগ্রেসের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে বার বার। এদিন বিড়লা বলেন, ‘সংসদের প্রতিটা সদস্যের অধিকার আছে সংসদে কথা বলার। বিতর্কে অংশ নেওয়ার। কিন্তু অধ্যক্ষের অনুমতি ছাড়া তারা সেই কাজ করতে পারেন না। প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরাও পারেন না।’ 
বিরোধী সাংসদের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে বিড়লার বিরুদ্ধে। এদিন সেই নিয়েও মুখ খুলেছেন অধ্যক্ষ। তিনি বলেন, ‘আমার কাছে কোন যন্ত্র নেই যার মাধ্যমে আমি কারুর মাইক বন্ধ করতে বা খুলতে পারবো। যখন যার বলার সময় আসে তখন তার মাইক চালু করা হয়।’

Comments :0

Login to leave a comment