বাঘাযতীন এলাকায় দিনের ব্যাস্ত সময় কাটারি দিয়ে কোপ এক ব্যাক্তিকে। শনিবার কানুনগো এলাকায় বাড়ি বাড়ি জল দেওয়ার সময় আক্রান্ত হন অনির্বান মুখার্জি নামে এক ব্যাক্তি। অনির্বান বাড়ি বাড়ি পানীয় জলের ড্রাম দেওয়ার ব্যবসা করেন।
অভিযোগ সুদীপ দাস নামে এক ব্যাক্তি তার ওপর কাটারি নিয়ে হামলা চালায়। হাতে গুরুত্বর আঘাত পেয়েছেন তিনি। আহত অবস্থায় ওই ব্যাক্তিকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।
কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই ঘটনা এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। গত কয়েক বছর ধরে বাঘাযতীন, গড়িয়া এলাকায় বেড়েছে দুষ্কৃতিদের দাপট। তৃণমূলের শাসনে এলাকায় মাথা তুলেছে সিন্ডিকেট, তোলাবাজি। নিষ্কৃয় থেকেছে প্রশাসন।
বিধানসভা নির্বাচনের আগে গড়িয়ায় পার্লারে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়।
Baghajatin
বাঘাযতীনে ধারালো অস্ত্রের কোপ ব্যাক্তিকে
×
Comments :0