মাত্র দুদিনের প্রবল বৃষ্টিতে কুলিক নদীতে মরা মাছ ভেসে বেড়াচ্ছে। কুলিক নদীর জলে স্নানে নামতে ও অনেকে ভয় পাচ্ছেন। কুলিক নদীর জল দূষণের কারণে মাছের মরক বলে ধারণা বিশেষজ্ঞদের। ফলত, গোটা এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার শুক্রবার রাতে দুদিন প্রবল বৃষ্টি হয়। দেবীনগর, দীপনগর পাথরমণি ঘাটের মানুষের অভিযোগ বন্দর শ্মশানের পাশে এক্কেবারে কুলিক নদী ঘেষে রায়গঞ্জ পৌরসভার ড্যাম্পিং গ্রাউন্ড করেছে সেখানে দুনিয়ার আবর্জনা। সেই আবর্জনার স্তূপ ভেঙ্গে নদীর জলে পরেছে। সেই পচা দুর্গন্ধ আবর্জনা থেকেই জলের দুষণের কারণে মাছের মরক বলে ধারণা।
শনিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিরা এলাকায় পৌছে দেখেন পাথরমণি ঘাটের পাশে মরা মাছে ভেসে যাচ্ছে। পাশে বিভিন্ন ডেকোরেটারদের নানান কাপড় কাচার কাজও চলছে। প্রতিনিধিরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারেন কুলিক নদীতে জল কমে যাওয়ার জন্যে জলের স্রোত কমে যায়। জলের স্রোত কমে যাওয়ার জন্যে আবর্জনা স্তূপ আটকে থাকে। যার জেরে জলের ব্যপক দুষণ ঘটছে। বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রাজেশ দাস। এছাড়া প্রতিনিধি ছিলেন সুর্য নারায়ণ চক্রবর্তী, সংগঠনের জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহা এবং দেবস্মিত মুখার্জী।
pollution in Kulik River
কুলিক নদীতে দূষণ, চাঞ্চল্য রায়গঞ্জে
ছবি- কুলিক নদীর পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিরা
×
Comments :0