দলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে কলকাতা পৌরসভার মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কাউন্সিলর তারক সিং। মঙ্গলবার তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন। তার কথায় তৃণমূল পরিচালত কলকাতা পৌরসভা কার্যত নিষ্কৃয়। বর্ষা নিয়ে মেয়রকে একাধিক বার জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি, এমনকি তিনি কোন বৈঠকও ডাকেননি।
তারক সিং ইস্তফার কথা জানানোর পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন যে বর্ষায় কলকাতায় জল জমলে তার কোন দায় নেই। উল্লেখ্য নির্বাচনের ফলাফলের পরই দলীয় নেতৃত্বকে নিশানা করেছেন। সরাসরি মমতা ব্যানার্জির নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা প্রকাশ্যে তিনি বলেছেন।
এর আগে দুজন বরো চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি থেকেও পদত্যাগ করেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
TMC
মেয়র পারিষদ পদ ছাড়লেন তারক সিং
×
Comments :0