Accident In Afghanistan

আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক

শনিবার উত্তর-পূর্ব আফগানিস্তানে একটি মিনিবাস উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি বাদাখশান প্রদেশে একটি রাস্তা ধরে ফয়জাবাদের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জায়। খারাপ রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে ছয়টি শিশু, পাঁচজন মহিলা এবং চারজন পুরুষ রয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 
আফগানিস্তানে পথ দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা, যার অন্যতম কারণ হলো কয়েক দশকের ধরে রাস্তার বেহাল দশা, বিপজ্জনক ড্রাইভিং এবং নিয়ন্ত্রণের অভাব। গত বছরের আগস্টে পশ্চিম হেরাত প্রদেশে একটি বাস দুর্ঘটনায় ১২ জনের বেশি শিশুসহ ৭৮ জন নিহত হয়। আগস্ট মাসে কাবুলের কাছে একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়।

Comments :0

Login to leave a comment