সেতু বিপর্যয় অব্যাহত বিহারে। বিহারে গঙ্গা নদীর উপর নির্মাণাধীন একটি সেতুর একাংশ ভেঙে পড়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার বখতিয়ারপুর-তাজপুর গঙ্গা সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। সেতুর একটি বিয়ারিং জয়েন্ট খোলার সময় কাঠামোর একটি অংশ হঠাৎ ধসে পড়ে। সেতু ধসে পড়ায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সমস্তিপুর জেলার মোহনপুর থানা এলাকায় তাজপুর-বখতিয়ারপুরে গঙ্গা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ করার সময় সেন্টারিং ফেইলিউরের কারণে স্ল্যাবের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
তাজপুর-বখতিয়ারপুর চার লেনের সেতুর ৩৮ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ সেতুর মাঝের কাঠামো ধসে পড়ায় স্ল্যাবটি নিচে পড়ে যায়। বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। তাদের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহত চারজন শ্রমিককে চিকিৎসার জন্য শাহপুর পটোরি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। উত্তর ও দক্ষিণ বিহারকে সংযোগকারী এই সেতুটির কাজ বেশ কয়েক বছর ধরে চলছিল। এই ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নির্মাণ সংস্থাগুলোর নিরাপত্তা মান নিয়েও প্রশ্ন উঠছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর সেতু বিপর্যয়ে অন্তত ৬ শ্রমিক আহত হয়েছেন। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, চারজন আহত হয়েছেন।
Bihar Bridge Collapse
বিহারে নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে আহত ৬ শ্রমিক
×
Comments :0