Beaten to Death

গয়েশপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

জেলা

কল্যাণীর গয়েশপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কুলিয়া পাঠ ঠাকুরবাড়ি এলাকায় এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম পাপাই সরকার(২৬)। ২৫ মে সোমবার রাতে এই ঘটনার খবর প্রকাশ্যে আসে। মৃতের বাবা সমীর সরকারের অভিযোগ, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে তার বাড়িতে বারবার হামলা, তার ছেলেকে মারধর করা হয়। বেশ কয়েকদিন বাড়ির বাইরে কাটিয়েছিল পাপাই। তাকে বাড়িতে ফিরে আসতে বলে কয়েকজন যুবক। পরিস্থিতি কিছুটা থিতু হতে গত ২৩ মে বাড়িতে ফিরে আসে পাপাই। বাড়ি ফিরতেই তাকে দুপুরবেলায় মারধর করে, সে দৌড়ে বাড়িতে আশ্রয় নেয়। এরপর সেদিন রাতে বাড়ি থেকে বেরোনোর পরই বাড়ি থেকে কিছুটা দূরে আক্রান্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারে খবর দেয়। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়। কয়েকদিন চিকিৎসাধীনে থাকার পর সোমবার রাতে হাসপাতালে মারা যায়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতের বাবা অভিযোগ করে বলেন, তিনি ও তাঁর পরিবার তৃণমূল করতেন বলে এলাকার কয়েকন বিজেপি কর্মী তাঁর ছেলেকে খুন করেছে। তিনি কল্যানী থানায় অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্তে পুলিশ। এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছএন কল্যাণীর নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস। তাঁকে কেউ কিছুই জানায় নি বলে জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment