কেন্দ্রের বিজেপি সরকারের ‘ভিবি জি রাম জি‘ প্রকল্পের কাজের বেনিয়মের অভিযোগ উঠেছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামে গ্রামবাসীরা এই অভিযোগ করেন। দেখা যাচ্ছে, তৃণমূলের মতো বিজেপিও দুর্নীতিতে হাত পাকিয়েছে। এই প্রকল্পে গ্রামীণ শ্রমজীবী মানুষকে বছরে ১২৫ দিনের কাজ দেওয়ার কথা।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় জেসিবি দিয়ে মাটি কেটে শ্রমিকদের কর্মদিবস ধ্বংস করা হচ্ছে ফরিদপুর বিডিও এবং জেলার ‘ভিবি জিরাম জি’ আধিকারিকের নির্দেশে।
গত সেপ্টেম্বর থেকেই এই বেনিয়ম চলছে। অভিযোগ, যেখানে আগেই মোরাম তুলে নেওয়ায় প্রায় চার-পাঁচ ফুট গর্ত ছিল সেই সেই গর্তকে মাটি কাটার কাজ দেখিয়ে টাকা লোপাট হচ্ছে। ‘ভিবি জি রাম জি’ প্রকল্পের বোর্ড ও লাগিয়েছে। যাতে কোনও ভাবে বোঝা যাবে না যে পূর্বে মাটি কাটার জায়গাতেই আবার কাজ হচ্ছে। সেই এলাকায় এখনও জেসিবি-র চাকার দাগ রয়েছে। জেলার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ওই কাজে সরেজমিনে দেখভাল করা সত্ত্বেও এই বেনিয়ম চলছে। অভিযোগ, এই বেনিয়ম ঢাকতে কর্মরত নয় এমন কিছু শ্রমিকদের তিনশো টাকা পর্যন্তও মজুরি দেওয়ার ব্যবস্থা করেছে। কর্মস্থলে সেই শ্রমিকদের নিয়ে ছবি তোলা সহ মাস্টাররোলে স্বাক্ষর করিয়ে বৈধতার প্রমাণ রাখা হচ্ছে। এখানেই একটি পুকুরের পাশে ওই পুকুর থেকেই মোরাম তুলে জেসিবি দিয়ে দুটি নতুন মোরাম রাস্তা হচ্ছে। যা ‘জি রাম জি’ প্রকল্পেরই অন্তর্গত। এ প্রসঙ্গে স্থানীয়রা মুখ খুলতে ভয় পাচ্ছেন। ‘ভূবন’ অ্যাপ ব্যবহার করে জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার বিষয়টি দেখা যাবে।
সরপি অঞ্চলের পাশাপাশি অন্যান্য এলাকায় ১২৫ দিনের কাজের শ্রমিকরা কাজের আগ্রহ হারাচ্ছেন। যেখানে নিয়মানুসারে ব্লক থেকে মাটি কাটার পরিমাপ নিরিক্ষণ করে মজুরি প্রদান করার কথা সেখানে কিভাবে এই বেনিয়ম চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা।
VB-G RAM G Irregularity Durgapur
‘জি রাম জি’-তে বেনিয়ম, জেসিবি ব্যবহারের অভিযোগ দুর্গাপুরের গ্রামে
ভিবি জি রাম জি-র কাজে জেসিবি। অভিযোগ দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামে।
×
Comments :0