BOOK | RAMAYANA STADY | SUBINOY MISHRA | MUKTADHARA | 4th YEAR | 14 JULY 2026

বই | রামায়ণ বিভেদের নয় সমন্বয়ের প্রতীক | সুবিনয় মিশ্র | মুক্তধারা | বর্ষ ৪ | ১৪ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

BOOK  RAMAYANA STADY  SUBINOY MISHRA  MUKTADHARA  4th YEAR  14 JULY 2026

বই | রামায়ণ বিভেদের নয় সমন্বয়ের প্রতীক
       সুবিনয় মিশ্র

মুক্তধারা | বর্ষ ৪ | ১৪ জুলাই ২০২৬


ভারতের প্রাচীনতম একটি গ্রন্থের নাম রামায়ণ। রামায়ণের গল্পকাহিনি আমাদের যাপন প্রক্রিয়ার সঙ্গে মিলে মিশে ঘরোয়া কাহিনি হয়ে উঠেছে। রামায়ণের গল্পে সু ও কু-এর যে লড়াই তা শেষপর্যন্ত কৃষিসভ্যতার বিকাশের কথাকেই তুলে ধরে। নানা রামায়ণ রয়েছে নানা এলাকায়।  রামকে নিরীহ স্বভাবের চরিত্র হিসাবে বর্ণনা করা হয়েছে কৃত্তিবাসী রামায়ণে। এখন  সেই রামকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে দেখানো হচ্ছে। আসলে সেটি সত্য নয়। রাম সু-এর প্রতীক, সমন্বয়ের প্রতীক। এই বাংলাতে রামকে ঘরোয়া মানুষ হিসাবে ধরা হয়। সাহিত্য ও সংস্কৃতি চর্চায়, প্রাদেশিক ভাষায় এবং বহির্ভারতে রামায়ণ চর্চার ভিন্ন ভিন্ন রূপ আছে। রামের জন্ম ঠিক কোথায়, এটা রামকাহিনির একটা গৌন ব্যাপার।  বইটি হাতে পেলে রামায়ণ পাঠ ও চর্চার যেমন আগ্রহ তৈরি হবে তেমনি যাঁরা রামের নামে উন্মাদনায় অন্ধ হয়েছেন তারাও দৃষ্টি ফিরে পাবে।  

রামায়ণ চর্চা : ভারতে ও বহির্ভারতে । কোরক। দেশবন্ধুনগর, ইএ ১/৮ বাগুইআাটি, কলকাতা—৫৯। ৩০০ টাকা।

Comments :0

Login to leave a comment