CJP CALLS PARLIAMENT MARCH

বাদল অধিবেশন শুরুর দিনই সংসদের বাইরে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি'র

জাতীয়

যত দিন এগোচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ততই আরও জোরালো হয়ে উঠছে। ককরোচ জনতা পার্টি ঘোষণা করেছে যে ২০ জুলাই, সংসদের বাদল অধিবেশন শুরুর দিন তাঁরা সংসদের বাইরে শান্তিপূর্ণ মিছিল করবে। পাশাপাশি, দিল্লির ভারী বৃষ্টিকে সঙ্গে নিয়েই সিজেপির প্রতিবাদ কর্মসূচি বৃহস্পতিবার ২০তম দিন অতিক্রান্ত হয়। তরুণদের নেতৃত্বধীন এই সংগঠনটি এদিন অভিযোগ তুলেছে যে, ভারী বৃষ্টির এই পরিস্থিতির মধ্যেও দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ত্রিপল নিয়ে অবস্থানস্থলে যেতে বাঁধা দেয়। 
বৃহস্পতিবার সকালে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সিজেপি বলেছে ২০ জুলাই যন্তর - মন্তর থেকেই তাদের সংসদের সামনে মিছিলের কর্মসূচি শুরু হবে। তাঁদের সঙ্গে পরিবেশ আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুক-ও ওইদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি সিজেপিকে সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন।  
প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ত্রুটি ধরা পড়ার পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে তাদের জন্য ন্যায়বিচার দাবি করা, একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থার দাবি জানানো সোহো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করতে সিজেপি সারা দেশের শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিকদের এই মিছিলে শামিল হওয়ার আহ্বান জানান। 
বুধবার রাতে সোনাম ওয়াংচুক একটি এক্স পোস্ট করে গোটা দেশের মানুষকে ওই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান, পাশাপাশি তিনি বলেন সংসদই এই সমস্যা তুলে ধরার জন্য যথাযথ জায়গা।  
অপরদিকে, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একটি পোস্ট করে, যন্তর মন্তরে প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানানোর জন্য, শিবসেনা (ইউবিটি) এমপি অরবিন্দ সাবন্ত সহ প্রবীণ সিপিআই(এম) নেত্রী সুভাষিণী আলি-কে ধন্যবাদ জানান।  
এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে যে, সাওয়ান্ত আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন যে তিনি সংসদের বাদল অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন। অপরদিকে,সুভাষিণী আলী পরীক্ষায় বারবার অনিয়মের শিকার শিক্ষার্থী, অভিভাবক ও তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। 
 

Comments :0

Login to leave a comment