NEET Polit Bureau

বাতিল করতে হবে এনটিএ-কে, ‘নিট’ প্রশ্ন ফাঁসে দাবি পলিট ব্যুরোর

জাতীয়

নিট প্রশ্ন ফাঁসে দিল্লিতে বিক্ষোভ এসএফআই’র।

পরীক্ষায় বেনিয়ম ধরা পড়ছে বারবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে দায়িত্ব দেওয়ার পর থেকে চলছে এই সমস্যা। বাতিল করতে হবে এই সংস্থাকে। 
‘নিট‘ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। প্রশ্নপত্র ফাঁসের জেরে নিট-২০২৬ বাতিল করেছে এনটিএ। 
পলিট ব্যুরো বলেছে, ছাত্রছাত্রীদের জন্য বিন্দুমাত্র মাথাব্যথা এমন একটি অংশের সঙ্গে দুর্নীতিগ্রস্তদের যোগসাজশে বারবার ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। ২২ লক্ষ ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিয়েছিল। বিনা দোষে এখন তাদের মানসিক চাপের মধ্যে পড়তে হচ্ছে। 
পলিট ব্যুরো বলেছে, এবারই প্রথম সত্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো তা নয়। এনটিএ-কে কেন্দ্রের সরকার দায়িত্ব দেওয়ার পর থেকে এমন ঘটে চলেছে। 
পলিট ব্যুরোর দাবি, বাতিল করতে হবে এনটিএ-কে। পরীক্ষা পদ্ধতির বিকেন্দ্রীকরণ করতে হবে। আগের মতো পরীক্ষা নিত যে সব সরকারি সংস্থা, তাদেরই ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রের সরকারকে বিশদ তদন্ত করতে হবে।

Comments :0

Login to leave a comment