জুনের আগেই কেরালায় ঢুকে পড়ার অনুমান রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। ২৬ মে থেকে বর্ষা শুরুর অনুমান করছে আবহাওয়া বিভাগ। তবে শঙ্কা রয়েছে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতেরও।
সাধারণভাবে ১ জুন থেকে কেরালায় মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হয় বর্ষা।
ভারতের ক্ষেত্রে বিভিন্ন সময়েই দেখা গিয়েছে বর্ষা স্বাভাবিক সময়ের আগে শুরু হওয়ার মানেই বৃষ্টিপাত স্বাভাবিক হবে তা নয়। চলতি বছরে আশঙ্কার বড় কারণ হয়েছে ‘এল নিনো‘।
আবহাওয়াবিদরা বলছেন, ‘এল নিনো’ জলবায়ুর এমন একটি বৈশিষ্ট্য যার ফলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে সমুদ্রের ওপর তলের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে তৈরি হয় এই পরিস্থিতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলেই পড়ে তার প্রভাব।
ভারতীয় আবহাওয়া বিভাগের অনুমান অনুযায়ী জুন-সেপ্টেম্বর পর্বে বর্ষার মরশুমে বৃষ্টিপাত স্বাভাবিকের ৯২ শতাংশ কম হতে পারে। বৃষ্টিপাতের দীর্ঘকালীন গড়ের নিরিখে করা হয়েছে এই অনুমান। ফলে এবারের বর্ষায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।
আবহাওয়াবিদরা আরও বলছেন যে জুন-জুলাইয়ে বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিক হতে পারে। কিন্তু ‘এল নিনো‘ প্রভাব ফেলবে আগস্ট-সেপ্টেম্বরে। মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। ফলে খরার সম্ভাবনা থাকবে দেশের বিভিন্ন অংশে। উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবে কৃষি ফসলের ক্ষতি হতে পারে সবচেয়ে বেশি। যে যে অঞ্চলে মাটির নিচের জলের ওপর কৃষিকাজে নির্ভরতা বেশি, সমস্যা বাড়বে সে অঞ্চলগুলিতে।
আবার এল নিনোর প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাডু এবং অন্ধ্র প্রদেশে অতিবৃষ্টি হতে পারে। শহরাঞ্চলে জলমগ্নতার পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে ২০১৫-১৬ এবং ২০২৩ সালে ‘এল নিনো‘ দেশের জলবায়ুতে গুরুতর প্রভাব ফেলেছে। প্রভাব পড়েছে কৃষিতে। ভারতে প্রায় ৬০ শতাংশ কৃষকই বৃষ্টির জলের ওপর নির্ভর করে থাকেন।
El Nino India
বর্ষা আগে এলেও বৃষ্টিপাত কমাবে ‘এল নিনো‘
×
Comments :0